ফাইল চিত্র

বিশ্বকর্মা
তেত্রিশ কোটি দেবদেবী বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার হাতে ধরা ছেনো হাতুড়ি মস্ত হাতি বাহন তাঁর। সারা বছর স্বর্গ রাজ্যে কাজ যে তাঁর অন্তহীন পূজো নিতে মর্ত ধামে আসেন তিনি একটি দিন। ভাদ্র মাসের শেষ দিনে বছরেতে একবার ফুরসত নেই অন্যদিন একটুখানি দম ফেলার। কোটি কোটি দেবদেবীর ফোনের চোটে হিমশিম আজ খারাপ কম্পিউটার কালকে ওয়াসিংমেশিন। ফ্রিজ টিভি চলছে নাতো হচ্ছে কেন লোডশেডিং মাঝে মাঝেই ভাবেন বসে কেন পড়লেন ইঞ্জিনিয়ারিং? ব্রহ্মার বাড়ি ফ্যান খারাপ গরমেতে জেরবার দুর্গার মিক্সি খারাপ হলে ছুটতে হয় পাঁচবার। দূর ছাই ভাল লাগেনা অবসরহীন দিনযাপন অপেক্ষাতে ধরাধাম পুজোর জন্য মনকেমন। আসেন তিনি বসুন্ধরা একটি দিন পান যে ছুটি বিশ্রামেতে সারাটা দিন নেই কোনো ছোটাছুটি। কল কব্জা লোহা লক্কড় কারখানা যেখানেই ছোট বড়ো নানান পুজোয় বিশ্বকর্মা সেখানেই। মর্তে আরো সাতটা দিন থেকে যেতে মন চায় কিন্তু তিনি না থাকলে স্বর্গে নামবে বিপর্যয়। যেই না পূজো শেষ হয় বিশ্বকর্মা তড়িঘড়ি হাতির পিঠে চড়ে তিনি স্বর্গ পানে দেন পাড়ি। বিধিমতে আবার আসা ভাদ্রমাসের শেষ দিনে ক্যালেন্ডারে ভক্তকুল তাঁর আসার দিন গোনে।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149