।। ছুটির রবিবার ।।

👨🏻‍🎨 অরুণ জানা
✍🏻ঐন্দ্রিলা বসুরায়

ছুটির রবিবার

নানু সোনার  ঘুম ভাঙে মায়ের চিৎকারে
নাচের ক্লাস গানের ক্লাস ছুটির রবিবারে।

অন্যদিন অফিস থাকে সময় নেই  বাবার
রেশন লন্ড্রি হাট বাজারে  ছুটির রবিবার।

লুচি তরকারি পোলাও মাংস  ছুটির রবিবারে
সকাল থেকে কাটছে সময় মায়ের রান্নাঘরে।

ক্রিকেট কোচিং সুইমিং ক্লাস ছুটির রবিবার
বন্ধুর সাথে মাঠে খেলার নেই ফুরসত দাদার।

দিদিভাইর তাড়া খুব সেলাই ক্লাসে যাওয়ার
বাড়ি ফিরে ঘর গুছনোয়  ছুটির রবিবার।

আঁকার ক্লাস কবিতা শেখায় ছুটির রবিবার
অন্যদিন সময় কোথায় এতো কিছু শেখার?

বাকি কদিন নেই তো চাপ শুধুই পড়াশুনো
বাধা ছকের  ছুটির রবিবার  দমফুরনো।

ছুটির রবিবার এলেই  নানুর মাথায় পড়ে বাজ
সকাল- বিকেল ওর যেন শুধুই শেখার কাজ।

ভালোলাগেনা ছোট্ট নানুর এই ছুটির রবিবার
নেই ফুরসত একটুখানি পুতুল নিয়ে খেলার।

ক্যালেন্ডারের লাল কালিতে ছুটির রবিবার
নামেই শুধু ছুটির দিন আসলে ব্যস্ততার।

আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈

Social Share

অনুসন্ধান !!

এখনকার খবর !!

1 thought on “।। ছুটির রবিবার ।।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *