

অভিলাষী
সুদূরের ওই ঘুমের দেশ হতে আসব আমি ফাঁকি দিয়ে, আসব এ বাংলার সবুজের আঘ্রাণে, নদী-মাঠ-ঘাট আর তোমারই টানে। হয়তো দেখবে-- কোনো এক শারদ সন্ধ্যায়-- কাশের সাদা রোম গুলি জড়িয়েছে তোমার ওই রোমশ কালো কেশে। অযাচিত অথিতি ভেবে দিয়ো না আমায় ফেলে। আমারই স্বপ্ন গুলি আলতো বাতাসে তোমার চিকুরে দোলে।। হয়তোবা দেখো-- কোনো এক নরম ঊষায় সবুজের মাথায় জলের ফুলকি আমি। তোমার ওই রাঙা চরণদ্বয়ে-- আমার ছোঁয়ায়-- শিরায় শিরায় ফুটবে আগুন পাপড়ি। কখনো বা ওই দীর্ঘ তেঁতুল তলায়-- তোমার জল আনবার বেলায়, দিব আমি কুহুডাক। না দেখে আমায়-- কোকিল ভেবে করোনা যেন ভুল। জানবে তুমি ওই স্বরেতে-- ডেকেছে প্রিয় বকুল।। আবারো আসব আমি-- ওই নির্জন জলাটির ধারে। ঝাউয়ের চামর দোলানো বাতাসে। তোমার খেয়ালী আঁচলে বিঁধব আমি-- হয়ে দুষ্টু চোরকাঁটা। পরশে তোমার বুকের রক্তগোলাপ পূর্ণ হবে আমার প্রেমালাপ। কঠিন করেতে ফেলো না আমায় তুলে শান্ত সাঁঝেতে দেখব অধর-- তোমার ওই আঁচলে দুলে দুলে।।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61