

শব্দ ভাঙার গান
যেন এক রূপকথার দেশ
ময়ূরপঙ্খী নৌকো তাদের বাড়ি
সবাই মিলে বসত করে সেথা
পাল তুলে কোন অজানায় পাড়ি।
নিমফুলের গন্ধে মাতাল নেশা
জলের বুকে রঙের জলছবি
বিকেল ছুঁয়ে সন্ধ্যে নামার পালা
অনুরাগে রক্ত লাল রবি।
বালির বুকে জলের আল্পনা
নীল ঝিনুক একলা অভিমানী
গুমরে ওঠে গভীর যন্ত্রণায়
হারিয়ে গেছে বুকের মুক্তখানি।
নোনা জলে ভালোবাসার প্রলেপ
দামাল ঢেউ হঠাৎ শান্ত যেন
দিগন্তরেখায় আলো অন্ধকার
সন্ধিক্ষণে বিরহ ব্যাথা কেন?
নিঃসাড়ে ঝাউ গাছের সারি
বড্ডো কাছে তবু কেমন একা
স্তব্ধতায় শব্দ ভাঙার গান
বিদ্রোহিনী নির্জন উপত্যকা।
অন্ধকার আজ একান্ত ব্যক্তিগত
মেঘ আড়ালে চাঁদের আবরণ
গহীন রাত প্রেমের চুপকথা
অশান্ত হৃদয় সমুদ্র শিহরণ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.14