
চলমান ফুচকা
মশালা আলুমাখা পুর দিয়ে টকমশলা জলে আটার শক্ত লুচি (ফুচকা) টুপুস করে ডুবিয়ে শালপাতায় সার্ভ করা খেতে সবারই মজা লাগে৷ ফুচকার কথা শুনে বাঙালির জিভে জল এসে যায়৷ বিশেষ করে স্কুল পড়ুয়াদের ভীষণ ভালো লাগে৷ মেয়েরা একটু এগিয়ে থাকে৷
আজ বিকেলে অফিস থেকে ফিরে আসছি, রাস্তায় দেখলাম; দুইজন মহিলা সাইকেলের উপর ফুচকা দোকান নিয়ে চলেছেন৷ কথা বলে জানলাম; করোনাকালে কাজকর্ম কম, বাড়ির অসুস্থ কর্তাদের কাজ নেই৷ তাই উপার্জনের জন্য ফুচকা বিক্রিতে মনোনিবেশ করেছেন৷ সকাল থেকে ফুচকা তৈরির জন্য নানান উপকরণ যোগাড় করেন৷ বিকেলে সাইকেলে করে এপাড়ায় ওপাড়ায় বিক্রি করেন৷ মায়েদের হাতে প্রস্তুত বেশ টেস্টি ফুচকা বাচ্চারা খেতে ভালোবাসে৷
শক্ত লুচি, মশলা আলুমাখা ও টক মশলা জল এগুলো সকালবেলা করে রাখেন৷ বিকেলে দুই 'পড়শী-জা' মিলে বিক্রি করতে বেরোন৷ খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেতে পারলাম না৷ হাই সুগারের পরে গতমাসে ছোট্ট হলেও হার্ট-এটাক'টি জীবনের অনেককিছু এলোমেলো করে দিয়ে গেছে৷ তাই ফুচকার লোভ থাকা সত্ত্বেও বাড়ির গিন্নি'র পার্মানেন্ট মানাতে খাওয়া গেলো না৷
ওরা কিভাবে বানায় বলার পরে, দৈনিক বিক্রি করে কত উপার্জন করে, তা জিজ্ঞেস করতে বললো; সব খরচ বাদ দিয়ে - কোনও দিন উপার্জন হয়; দুশো আবার কোনকোনও দিন আড়াইশো - তিনশো! বেশ আনন্দ মনে দুইজনে ভাগ করে নেয়৷ তারা বললো; কি করবো দাদা, বাড়িতে অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা মানুষ রয়েছেন! করোনাকালে সব কাজ বন্ধ, একশ দিনের কাজও ভোটের পর শুরু হয় নি৷ পেটে বাঁচার জন্য কিছু কাজতো করতেই হতো৷ এটাই বেছে নিয়েছি৷ বললাম; একাজ কোনো প্রকারে ছোটো নয়৷ বরং মাথা উচু করে বাঁচার এক অনন্য উপায়৷ ভালো কাজ৷
দৈনিক অনেক মানুষের সঙ্গে আলাপ হয়, যখন বাচ্চারা ফুচকা ভালো হয়েছে বলে; তখন ওদের ফুচকা খাইয়ে আমাদের তৃপ্তিলাভ হয়, আনন্দলাভ করি; ওরা দুজনে বললো৷
ভারবর্ষের বিভিন্ন শহরের মেয়েরা ফেরী করে; মাছ, সবজি, কাপড় বিক্রি করে - উপার্জন করে৷ গ্রামাঞ্চলে এগুলোর চল ছিল না৷ এখন এসব দেখতে পাচ্ছি ৷ দেখে ভীষণ ভালো লাগছে ৷
কর্ম করে উপার্জন করুক;
বেঁচে থাকুক পাড়া পড়শী সবাই,
সকলে থাকুক এইভাবে খুশিতে;
দেবর, জা, বৌদি, পড়শী ভাই৷
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149