ফাইল চিত্র,

দরজা

মায়েরা, মা’ই থাক!
“মা” এর, না কোনও তুলনা হয়!
সমাজের বাবারাও কম নয়!
ছাতার মতো দাঁড়িয়ে থাকে – আজীবন!
বিশাল সংসার হাতিকে শেষ দিন পর্যন্ত
হিড় হিড় করে টেনে নিয়ে যায়!
বাবারা, কঠিন বৃষ্টিঝড়ে – করে উপার্জন,
অগণিত পেশায় কুকথা অর্জন,
শুদ্ধ মাথায় উনুন রাখে,
করায় নিজের সূর্যগ্রহণ!
অবদানের তুলনা নেই,
শুষ্ক অবসাদেরও শেষ নেই,
প্রতিবেশীর কত ঝামেলা,
মাথায় টেনশন গরম গোল্লার গামলা –
সন্তানকে দিয়ে, নিজে পরে ছেঁড়াটা,
তোমরা শুধূ দেখতে পাও –
হাজার বকুনিটা!
স্ত্রী-সন্তানের শুধু ভরণপোষণ নয়,
রক্ষাকবচ, সচেতন, অপমানের বদলা,
দরজার কপাটের কাজ কি গো!
কেউ কি কখনো প্রশ্ন করে –
ওটি কেন আছে গো ?
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108