

পড়শি

পড়শি আমার ঘর বেঁধেছে
ডরমিটরি পাশে।
পড়শি আমার বসত করে
আমার আসার আগে।
পড়শি সাথে চুপ কথা কই
জানলা ধারে বসে।
পড়শি যতই আঘাত পাক-
তবুও পড়শি হাসে।
পড়শি ধারে খুচরো পসার
পসরা সাজিয়ে বসে।
নিরুপায় ক্রেতারা সব
টুকি টাকি কেনে।
পড়শি তলায় আড্ডা জমে
বেলা,অবেলা,কালবেলায়।
আড্ডাবাজদের বিমর্ষতা
পড়শি গিলে খায়।
পড়শি এখন ন্যাড়া মাথা
ঝড়ে ভেঙেছে বহু ডাল।
ঝড়ের নামের অর্থ যা হোক -
পড়শি যুঝে চিরকাল।
বিষাদ মনে চেয়ে দেখি
নিঝুম দুপুর বটতলা।
বটবাজরা দেবদূত হয়ে
ত্রাণ নিয়ে গেছে শৌলা।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149