
🦠 কো-রাে-না 👊
নয়ন সন্মুখে নাই,হৃদয়ে নিয়েছ ঠাঁই
দিবানিশি তাই এ যন্ত্রনা সহি।
এ প্রেমের অভিনয় কেন তুমি করলে?
কেন তুমি দিন রাত ভয়ে মােরে রাখলে!
কোনােভাবেই আমি তাে তােমায় ডাকিনি
বিদেশ থেকে ছুটে এলে কেন তা জানিনা।
ছুটে যদি এলে তবে ছুটে চলে যাওনা
এদেশে তােমায় তাে কেউ থাকতে বলছে না ।
তােমার ভয়েতে মাের প্রসাধনী বন্ধ
মুখােশে ঢাকা মুখ চিনতে লাগে মনে দ্বন্দ্ব।
বার বার হাত ধুয়ে রেখা গেছে মুছে
দূরত্ব মেনে মেনে সব সম্পর্ক গেছে ঘুচে।
কেন তুমি সােনাঝরা ২০ তেই এলে!
সব স্বপ্নগুলাে ডােবালে বিশবাঁও জলে।
গরম জল খেতে গিয়ে,রক্ত এখন গরম
দেখতে যদি পাই,দেবাে দু-চারটে চরম।
এত বড় অভিনেতা,আগে যদি বুঝতাম
২০২০ তেই সকলে জোট বেঁধে বিনাশ করতাম।
নতুন রুপে ফিরে এসে সবাইকে মারবে?
জেনে রেখাে,আমরা এক,সলিল সমাধি তােমার হবে।
✍️ পৃতুপর্না গোল
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108
1 thought on “🌡️🩺🔬🧫🧪 ⚕️কো-রাে-না 🏥🧬💊⚗️💉🧘🏻”
Darun lekha