ফাইল চিত্র।
লকডাউনের সময় থেকে কাঁথিতে ছিনতাই একের পর হয়ে চলেছে। প্রশাসনের আধিকারিকরা দোষীদের বিভিন্ন কৌশল অবলম্বন করে ধরে ফেলছেন । বাইরে বের হলে মুখে মাস্ক বা রুমাল বেঁধে বেরানো বাধ্যতামূলক ,তাই দুষ্কৃতীরা এর সুযোগ কাজে লাগিয়ে দিনে দুপুরে ছিনতাই শুরু করেছে। শনিবার এরকমই দিনে-দুপুরে পথচলতি এক মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটলো কাঁথি শহরে। শহরের কুমারপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অনিমা আচার্য বেরিয়েছিলেন নিজের কিছু কাজে। কর্মস্থল থেকে টোটোতে করে বাড়ি ফেরেন।
টোটো থেকে নামা মাত্রই একটি বাইকে করে আসে দুই দুষ্কৃতী। আচমকাই বাইকের পেছনে থেকে এক দুষ্কৃতী নেমে ওই মহিলার গলার হার ছিনতাই করে বাইকে উঠে চম্পট দেয়। মহিলা চেঁচামেচি করলেও দুষ্কৃতীদের কোনভাবেই আটকানো সম্ভব হয়নি। ইতিমধ্যে কাঁথি থানায় ওই মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108
2 thoughts on “দিন-দুপুরে কাঁথি শহরে হার ছিনতাই।”
Local khabar aro aro besi kore din.
আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের উৎসাহ প্রদানের জন্য।
মেদিনীকথা গ্রুপের তরফ থেকে সকল কাঁথি মহকুমাবাসীর জন্য নিয়ে এলো একটি ওয়েবসাইট- https://medinikotha.in
এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হলো কাঁথি মহকুমার অন্তর্গত এলাকাগুলির তথ্য যেমন- (স্থানীয় সংবাদ, ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, পর্যটন, শিল্পকলা, ইত্যাদি) সর্বসমক্ষে তুলে ধরা।
আপনারা আপনাদের পছন্দের কাঁথি মহকুমা এলাকার তথ্য, ঘটনা (ফোটোগ্রাফ ও ভিডিও), আঁকা-ছবি, ছোটোগল্প, অণুগল্প, ছড়া, কবিতা, সংক্ষিপ্ত প্রতিবেদনধর্মী প্রবন্ধ, সরাসরি আমাদের কাছে তুলে ধরতে পারেন। প্রতিবার তথ্য প্রেরণের সময় আপনার নিজের ছবি ও নাম সহযোগে পাঠাতে হবে আমাদের কাছে।
আমরা আপনার প্রেরিত তথ্য বিচার বিশ্লেষণ করে website এ প্রকাশ করবো।
বি: দ্র: – [ কোনো কিছু প্রদানের সময় মনে রাখবেন আপনার প্রেরিত তথ্য যেনো সম্পূর্ণ রূপে আপনারই হয়, পরবর্তী সময়ে আপনার প্রেরিত তথ্য কোনো প্রকার চুরি বা ভুল প্রমাণিত হলে, আইনত সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে। ]
আমাদের ওয়েবসাইটে কোন প্রকার রাজনৈতিক, ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত, জাতি ও বর্ণবিদ্বেষ মুলক খবর প্রকাশ করা হয় না।