ফাইল চিত্র।
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। টাইম বোমা জাতীয় বস্তু উদ্ধার হওয়া কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাঁশকুড়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শেরহাটি গ্রামে। শেরহাটি গ্রামে একটি লোহার গোডাউন রয়েছে রডের ব্যবসায়ী রজত গাতাইত নামে এক ব্যক্তির। হঠাৎ করে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে রজত বাবুর কাছে। ফোনের মারফত জানতে পারেন রজত বাবুর গুদাম ঘরে রাখা হয়েছে একটি টাইম বোমা জাতীয় বস্তু। তাড়াতাড়ি করে ছুটে যান তিনি গুদাম ঘরের দিকে। ওখানে গিয়ে রজত বাবুর চক্ষু চড়ক গাছ, দেখেন বিভিন্ন ধরনের তার জড়ানো একটি ব্যাটারি সমেত সার্কিট বোর্ড। তৎক্ষনাৎ খবর পাঠান পাঁশকুড়া থানার পুলিশে।

ফাইল চিত্র,
পাঁশকুড়া থানার পুলিশ ও বোম স্কোয়াডের ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছলে গোডাউনের চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। সেই সঙ্গে এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। ওই এলাকার কাছাকাছি বাড়িগুলোর থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। শেষমেশ সেটিকে উদ্ধার করে নিয়ে যান বোম স্কোয়াডের কর্মীরা। বোমস্কোয়াড সূত্রে জানা যায় উচ্চক্ষমতা সম্পন্ন না হলেও স্বল্প ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক রয়েছে সেটিতে। কিভাবে এলো এই গুদামে এবিষয়ে তদন্ত শুরু করেছে পাশকুড়া থানার পুলিশ। যেই নম্বর থেকে ফোন এসেছিল ওই নাম্বারটি এখনো বন্ধ রয়েছে।



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108