ফাইল চিত্র, কাঁথি, পূর্ব মেদিনীপুর, কাঁথি শেরপুর এতয়াড়িবাড়ের বাসিন্দা গৌতম মাইতি ও স্নিগ্ধা মাইতির সন্তান সৌগত মাইতি (২৪) মৃত্যু ঘটলো অজানা ভাইরাসে। বর্তমানে সল্টলেক ইলেকট্রিক ইন্জিনিয়ারিং বিষয়ের উপর এম টেক পড়ছিল, সপরিবারে সকলে কলকাতাতেই থাকেন ছেলের পড়ার সুবিদার্থে। হঠাৎ কলকাতার বাড়িতে থাকাকালিন সৌগত অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফাইল চিত্র,
শারীরিক অবনতি হলে হাসপাতাল থেকে রোগী নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এই লকডাউনের মাঝে কাঁথির বাড়িতে কিছুদিনের জন্যে সপরিবারে এসে আবার পুনরায় কলকাতায় ফিরে যান। ফিরে যাবার কয়েকদিন পরেই ঘটে এই অসুস্থতা।
চিকিৎসক জানায় কোনো এক অজানা ভাইরাসের কারণে রক্তে হিমোগ্লোবিন তৈরি হচ্ছিলনা সৌগত শরীরে। যত দিন যাচ্ছিলো অবস্থা আরো খারাপ হচ্ছিলো।
অবশেষে মৃত্যুর সাথে লড়াই করতে করতে স্বাধীনতা দিবসের দিনেই মৃত্যুর কাছে হার মেনে নিলো সৌগত। খুব মেধাবী ও মিশুকে সভাবের কাঁথি হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলো সৌগত। সৌগতর মৃত্যু সংবাদ সন্ধ্যার সময় কাঁথির বাড়িতে এসে পৌঁছলে, স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সৌগতর শেষকৃত্য কলকাতাতেই সম্পন্ন করা হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108