ফাইল চিত্র-
বালিঘাই, পূর্ব মেদিনীপুর। দীর্ঘ কয়েক মাস ধরে চলছে লকডাউন। এই লকডাউনের জন্য অচল হয়েছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। কাজ হারিয়েছেন বহু মানুষ । কিছু কিছু মানুষের পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে দুবেলা-দুমুঠো খাবার কিভাবে জুটবে তারি চিন্তায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে লাগছে পরিবারে মধ্যে অশান্তি ।

ফাইল চিত্র,
অনুমান করা হচ্ছে এই পারিবারিক অশান্তির মানাতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত বালিঘাই এর মহানগর গ্রামে। মৃত যুবকের নাম পিন্টু বাগ, বয়স আনুমানিক ৩০ বছর । স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে পিন্টু বাবু একটি প্রেসে কাজ করতেন। দীর্ঘদিন লকডাউন ছিল বলে কাজ হারিয়েছিলেন ওই যুবক। এর ফলে পেটের দায়ে লেগেছিল পরিবারে অশান্তি। আর এই অশান্তি কে সামাল দিতে না পেরে আজ দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবক। দুপুরে অনেকক্ষণ খোঁজ না পাওয়ায় পর ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে বাড়ির লোক। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে থানায় খবর দেন। এগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট মৃত্যুর আসল রহস্য পরিস্ফুট হবে। এই ঘটনার জেরে শোকস্তব্ধ বালিঘাই এর মহানগর গ্রাম।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61