ফাইল চিত্র,
জল দাও
জল দাও; যদি পারো —
রুখু-শুখু সাহারা-জীবনে…
আর কত নতজানু হবে
বিবর্ণ-যন্ত্রণার কাছে
জিঘাংসা-মগ্নতা ছুঁয়ে
প্রশান্তি-ডাল ছেঁটে ছেঁটে ?
যদি পারো; দিও প্রত্যয়
আরণ্য শিকড়ে শিকড়ে।
চেতনার ধূসরতা ছেড়ে
এক বুক শ্বাস ভরে নাও
নির্মল বাতাসে বাতাসে।
নিকষ আঁধার ভেদ করে —
তুমি পারোই আনতে সকাল,
যদি চাও। শুধু জল দাও
রুখু-শুখু সাহারা-জীবনে।



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61