হারানো সেই দিনের কথা

👨🏻‍🎨 অনির্বাণ পন্ডা

হারানো সেই দিনের কথা

ঘন কালো মেঘ হাওয়ার তোড়ে ভাসিয়ে নিয়ে গেলো আমাকে
ফেললো কোনো এক দ্বীপে অজানা অচেনা নেই কোনো জানাশোনা
অবশেষে খুঁজতে খুঁজতে খুঁজতে ফিরে পেলাম সেই সব ভালোলাগার দিনগুলিকে
সেদিন তোমার ঘন কালো এলোচুল আমার মুখের ওপর এসে পড়ছিল
তোমার চুলের সুঘ্রাণে শিহরিত হচ্ছিল আমার মন প্রাণ
সেদিন হয়তো অনেক কিছু কথা না বলা থেকে গেছিলো
আজ তোমাকে এসেছি বলতে আমার হৃদয় টি ভর্তি করে নিয়ে
কোনো কোনো দিন মনে হয়ে ওঠে সেই সব স্মৃতি কথা
যেদিন ছোট্ট ছিলাম মায়ের কোলে শুয়ে চাঁদ মামা আয় আয় করতাম
যেদিন একটু বড় হলাম বাবার হাত ধরে গান্ধী মেলা ঘুরতে গেলাম
যেদিন কৈশোরে পা রাখলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম
যেদিন মাধ্যমিক দিলাম ভালোলাগা গুলো পরিণত হলো ভালোবাসায়
মৃত্তিকার বুক চিরে ঢুকতে চেয়েছিলেম অন্তরের অন্তঃস্থলে
ঠাই হলো না এই অভাগা ভাগ্যে গ্রাস করলো উদাসীনতা
চেয়ে ছিলেম আমার সর্বাঙ্গে র সমীক্ষা করে জানতে মন কি চায়
জানতে পেরেছিলাম সেদিন কিন্তু দুর্ভাগ্য আমাকে গ্রাস করেছিল
অবশেষে সেই গভির দুখানি কালো হরিণ চোখে আজও অপেক্ষা করি তোমার
দক্ষিণ দিনাজপুর তুমি আমায় ডেকে দেখ একবার
চলে যাবো কোনো প্রশ্ন না করে তোমার কাছে
আর আজ দিলাম উচ্চ মাধ্যমিক বয়স হোয়েছে সতেরো
তবু অপেক্ষা করি তোমার কারণ জানি আমি সবর কা ফল মিঠা হোতা হ্যায়।।

✍️ সোহম সাহু

Social Share

অনুসন্ধান !!

এখনকার খবর !!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *