ফাইল চিত্র,
মারিশদা, পূর্ব মেদিনীপুর: পানিচিয়াড়ি গ্রামে জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই খুন করলো ছোটো ভাইকে। বড় ভাই তপন সামন্ত বয়স চব্বিশের রবিন সামন্ত এর উপর মদ্যপ অবস্থায় আক্রমণ করে। দুই ভাই মদ্যপ অবস্থায় ছিলো বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকা জুড়ে।

ফাইল চিত্র,
শুক্রবার রাতে মৃত ছোটো ভাইয়ের রক্তাক্ত দেহ রাস্তার উপর পড়ে থাকা অবস্থায় লক্ষ্য করে গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে , তৎক্ষণাৎ পুলিশ এসে যুবকের রক্ত মাখা দেহটি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি কাঁথি হাসপাতালে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মারিশদা থানার পুলিশ একটি খুনের মামলা রজু করে খুনি বড় দাদাকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ অনেকটা পরিষ্কার হবে। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108
2 thoughts on “মদ খেয়ে ভাইকে খুন করল দাদা।”
Hi
বলুন আপনি কী বলতে চান?