ফাইল চিত্র,
কাঁথি, পূর্ব মেদিনীপুর: অশান্তির জেরে আত্মহত্যা করলেন এক মহিলা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি থানার রামচন্দ্রপুর গ্রামে। মৃতের নাম আগমনী মাইতি (40)। ঘটনা সূত্রে জানা গিয়েছে যে, পরিবারে অনেকদিন ধরে বেশ অশান্তি চলছিল ওই মৃতা গৃহবধূ কে নিয়ে । আর সেই অশান্তির জেরে ওই গৃহবধূ গলায় শাড়ির ফাঁস লাগায়। মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা, আর সাথে সাথে কাঁথি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয় এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108