ফাইল চিত্র,
সুতাহাটা , হলদিয়ায় এক গৃহবধূ গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ। সুতাহাটা থানায় অন্তর্গত বৈষ্ণবচক গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৭ বছর বয়সী কাজল দোলাই নামের ওই গৃহবধূ ফাঁস লাগায়। স্থানীয় সূত্র মারফত জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ পরিবারে ঝগড়া ও অশান্তি লেগেই ছিল। স্থানীয়দের থেকে জানা যায় মহিলাটি কয়েকদিন যাবৎ অবসাদগ্রস্ত ছিলেন, পরিবারের অশান্তির মাঝে নিজেকে মানিয়ে নিতে না পেরে এমন আত্মহত্যার পথ বেছেনেন গৃহবধূ। স্থানীয়রা ও পরিবারের লোকজন পুলিশে খবর দিলে সুতাহাটা থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে । আসলে পারিবারিক অশান্তির জেরে নাকি অন্য কোনো কারণে ময়নাতদন্তের রিপোর্ট এলে তা প্রস্ফুটিত হবে। এমন মর্মান্তিক পরিস্থিতির জেরে থমথমে গোটা বৈষ্ণবচক এলাকা।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61