ফাইল চিত্র,
ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, করোনা আবহে আবার ও প্রকট হয়ে উঠলো স্থানীয় সাস্থ্য ব্যবস্থা। চাঞ্চল্যকর ও অমানবিক এই ঘটনার সাক্ষী হয়ে রইলো সমগ্র পূর্ব মেদিনীপুর। পরিবারের অভিযোগ ভগবানপুর থানার কুরালবাড় গ্রামের গোপাল সিং কে আজ সকালে জ্বর ও শাসকষ্টের চিকিৎসার জন্য স্থানীয় ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে রোগীর প্রাথমিক উপসর্গ জানার পর রোগী ভর্তি নিতে রাজি হয়নি হাসপাতাল কতৃপক্ষ।জ্বর ও শ্বাসকষ্ট এই দুই প্রাথমিক উপসর্গ থাকার কারণে হাসপাতালে ভর্তি না নেওয়ার ফলে রোগীর মৃত্যু হল বিনা চিকিৎসায়। এরপর রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ হাসপাতাল গেট এর সমানে রেখে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করা হয়।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61