ফাইল চিত্র,
দীঘা থেকে 35 কিলোমিটার হেঁটে কাঁথি রেল পুলিশের হাতে আটক নয় জন বিভিন্ন জেলার নির্মাণ শ্রমিক।
দিঘাতে রাজমিস্ত্রির কাজ এর উদ্দেশ্য এসে লকডাউন এর কারণে আটকে পড়েন।
লকডাউন এর কারণে প্রায় দেড় মাস ধরে আটকে রয়েছে ওই শ্রমিকরা।
শ্রমিকদের থেকে জানা যায় তারা দীঘা থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আমাদের কাছে নেই কোন রোজগার, না আছে খাবার কেনার টাকা।
কন্টাকটার তাদের পাওনা টাকা মিটিয়ে অনেক আগেই বিদায় জানিয়েছে।
তাই নিরুপায় হয়ে পায়ে হেঁটেই রেল পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা।
রেল পথ ধরে যাওয়ার সময় কাঁথি রেল স্টেশনের পুলিশ আটকে দেয় ওই 9 জন শ্রমিককে।
কাঁথি থানার খবর গেলে পুলিশকর্মীরা তাদের পরিচয় নথিভুক্ত করেন।
শ্রমিকদের পুনরায় কর্মস্থলে প্রেরণ করা হয়।
ওই শ্রমিকদের বাড়ি ফেরত উদ্যোগ নিয়েছে কাঁথি থানার পুলিশ।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.123